ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইস্টল্যান্ড ইন্সুরেন্স ও বিওসি বাংলাদেশ ২০১০ সালের জন্যে লভ্যাংশ ঘোষণা করেছে।
এর মধ্যে ইস্টল্যান্ড ইন্সুরেন্স ৩৭ ভাগ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি প্রতি তিনটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার দেবে। প্রতিটি রাইট শেয়ারের মূল্যমান হবে ২০০ টাকা প্রিমিয়ামসহ ৩০০ টাকা।
বুধবার বিকালে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রতিষ্ঠানটির ইজিএম ও এজিএম অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে। সভার রেকর্ড ডেট ২১ মার্চ। তবে রাইট শেয়ারের জন্যে এসইসির অনুমোদনের পরে আলাদা রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
এতে জানানো হয়েছে, ২০১০ সমাপ্ত বছরে প্রতিষ্ঠানের ইপিএস ৬১ দশমিক ৬৫, ১০০ টাকার শেয়ারের প্রতিটি এনএভি ২৪৬ দশমিক ৭২ টাকা।
বিওসি বাংলাদেশ
শেয়ার হোল্ডারদের জন্যে ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বিওসি বাংলাদেশ। ১০ টাকার প্রতিটি শেয়ারের বিপরীতে প্রত্যেক শেয়ার হোল্ডার আরো ১০ টাকা করে পাবেন।
রেকর্ড ডেট ২৩ মার্চ, এজিএম অনুষ্ঠিত হবে ১২ মে। এজিএমের সময় ও স্থান পরে জানানো হবে বলে ডিএসই ওয়েব সাইটে জানানো হয়েছে।
২০১০ সালে প্রতিষ্ঠানটির সম্পদমূল্য (এনএভি) ১৯৯ কোটি, ইপিএস ৪৩ দশমিক ৯০, এনওসিএফপিএস প্রতি শেয়ারে ৪৫ দশমিক ৪৫।
এছাড়া ২০১০ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনার জন্যে এনসিসি ব্যাংক ও যমুনা ব্যাংক ১২ মার্চ, উত্তরা ব্যাংক ১৩ মার্চ, মেঘনা পেট্রোলিয়াম ১৪ মার্চ পরিচালনা পর্যদের সভা আহ্বান করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/পিডি/২০৩১ ঘ.
bdnews24