গাজীপুর, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা থেকে মঙ্গলবার রাতে ৪৪ ড্রামভর্তি ভোজ্য তেল উদ্ধার করেছে পুলিশ।
ওই সময় রিয়াজ উদ্দিন (২৫) নামের স্থানীয় এক ব্যবসায়ীকে আটক করা হয়।
গত ১১ ফেব্র"য়ারি রাতে মাওনা চৌরাস্তার কাছের রঙ্গিলা বাজার এলাকা থেকে ট্রাকসহ ওই তেল লুট করেছিল দুর্বৃত্তরা।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোতালেব মিয়া সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ৯টার দিকে মাওনা চৌরাস্তার সাব্বির স্টোর থেকে এসব তেল উদ্ধার করা হয়। এ সময় রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গত ১১ ফেব্র"য়ারি রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থেকে ৬০ ড্রাম ভোজ্য তেল মিলন বালা পালের নামে ময়মনসিংহ যাচ্ছিল।
রঙ্গিলা বাজারে দুটি ট্রাক নিয়ে একদল দুর্বৃত্ত মালভর্তি ট্রাকটির গতিরোধ করে। পরে ৫৩ ড্রাম তেল তাদের ট্রাকে তুলে নিয়ে যায়।
চালককে মারধর করে মাওনা-গাজীপুর ইউনিয়ন সড়কের পাথারপাড়া সেতুর নিচে ফেলে দিয়ে যায়। সিদ্দিরগঞ্জ থেকে আসা ট্রাকটি দুর্বৃত্তরা টঙ্গী এলাকায় রেখে যায়।
ওই ঘটনায় পরদিন ট্রান্সপোর্টের মালিক তমিজ উদ্দিন শ্রীপুর থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৭ ঘ.
bdnews24