ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদের নির্বাচনে আট প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১৩ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পরিচালনা পর্ষদের চারটি পদের বিপরীতে যে আট জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন- এ এস শহুদুল হক বুলবুল, আহমেদ রশীদ, এ কাদির চৌধুরী, আব্দুল হক, মিজানুর রহমান খান, আহসানুল ইসলাম টিটু, আজিজুর রহমান ও মঞ্জুর উদ্দিন আহমেদ।
ডিএসইর জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, ১ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।
কর্মকর্তারা জানান, লাইলুন নাহার ইকরাম, মাহবুবুর রহমান সেলিম ও শহীদুল হক মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ে তা জমা দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এএল/জেকে/১৯৩৮ ঘ.
bdnews24