২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে পতনের ধারা

গত দিনের রেশ ধরে ঢাকার পুঁজিবাজারে বুধবারও দরপতনের ধারা অব্যাহত ছিলো। সেইসঙ্গে কমেছে লেনদেন ও বেশিরভাগ শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 05:48 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দিনের রেশ ধরে ঢাকার পুঁজিবাজারে বুধবারও দরপতনের ধারা অব্যাহত ছিলো। সেইসঙ্গে কমেছে লেনদেন ও বেশিরভাগ শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যেই সাধারণ সূচক (ডিজিইএন) ১০১ পয়েন্ট কমে যায়। দিনভর ব্যাপক উঠা-নামার পর সূচকের পতন দিয়েই লেনদেন শেষ হয়। বিকাল ৩টায় বাজার বন্ধ হওয়ার পর সূচকের অবস্থান দিনের শুরুর চেয়ে ১৫৪ দশমিক ৯০ পয়েন্ট বা ২ দশমিক ৫০ শতাংশ কমে দাঁড়ায় ৬০১৮ দশমিক ৪৮। এদিন হাতবদল হয় মোট ৫৭৩ কোটি টাকার শেয়ার। এর এক দিন আগে লেনদেন হয় ৯৬২ কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ১৯২টিরই দাম কমেছে, বেড়েছে ৪৬টির ও অপরিবর্তিত ছিল ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। টানা কয়েক দিনের উত্থানের পর মঙ্গলবার ডিএসইতে সাধারণ সূচক ২১৬ দশমিক ২৩ পয়েন্ট পড়ে যায়। দরপতন হয় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এই বাজারের সূচক কমেছিল ৩৪৭ পয়েন্ট। বুধবারও সিএসইতে লেনদেন ও শেয়ারের দামের সঙ্গে কমে যায় সূচকের অবস্থান। সিএসই সিলেক্টিভ ক্যাটাগরিজ ইনডেক্স (সিএসসিএক্স) গত কার্যদিবসের চেয়ে ২৫৩ দশমিক ৪৭ পয়েন্ট বা ২ দশমিক ২৫ শতাংশ কমে দিন শেষে দাঁড়িয়েছে ১০৯৭৪ দশমিক ১৯। লেনদেন হওয়া ১৮৪টি শেয়ারের মধ্যে ১৪৮টিরই দাম কমেছে, বেড়েছে ২৬টির ও অপরিবর্তিত ছিলো ১০টি শেয়ারের দাম। এই বাজারে সারাদিনে হাতবদল হয় মোট ৭৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এমআই/১৬১৫ ঘ.