২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পঞ্চবার্ষিক পরিকল্পনায় চ্যালেঞ্জ বেসরকারি বিনিয়োগ'

প্রস্তাবিত পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় বেসরকারি খাত থেকে ১০ লাখ কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় বেসরকারি খাত থেকে ১০ লাখ কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থমন্ত্রী। মঙ্গলবার সকালে রাজধানীতে শেরাটন হোটেলে বিনিয়োগ উৎসাহ এবং অর্থায়ন প্রকল্পের দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শিগগির এই পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। ২০১০-১৫ মেয়াদের জন্য সরকার ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করছে। অর্থমন্ত্রী বলেন, "ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় ১৩ লাখ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তিন লাখ কোটি টাকার যোগান দেবে সরকার। বাকি ১০ লাখ কোটি টাকা আসবে বেসরকারি খাত থেকে।" জনগণের মতামত নিতে আগামী ১০-১৫ দিনের মধ্যে প্রস্তাবিত পরিকল্পনার খসড়ায় ওয়েবসাইটে দেওয়া হবে বলেও জানান মুহিত। অর্থ সচিব মোহাম্মদ তারেক বলেন, "পিপিপি প্রকল্পের আওতায় বড় আকারের অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে ব্যাংক ও বেসরকারি বিনিয়োগকারীদের সক্ষমতা থাকা উচিত।" সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পে সরকার ও অংশীদারদের ঝুঁকি আনুপাতিক হারে হওয়া উচিত বলে মনে করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, আশা করছি আইপিএফএফ প্রকল্পের প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও সাফল্য আসবে। চার বছর আগে এ প্রকল্পের প্রথম পর্বের কাজ শুরু হয়। এতে ব্যয় হয় ৫ কোটি মার্কিন ডলার। দ্বিতীয় পর্বের জন্য ২৫ কোটি ৭০ লাখ ডলার অর্থ সহায়তা পাওয়া গেছে। সরকার ও বিশ্বব্যাংক প্রথম চার বছর এই অর্থের যোগান দেবে যা বিদ্যুৎকেন্দ্র ও স্থল ও নদীবন্দর নির্মাণসহ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/এসএসজেড/এএল/পিডি/১৯৪৭ ঘ.