ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজার নিয়ে গঠিত তদন্ত কমিটি যথা সময়ে তদন্ত প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন কমিটির প্রধান কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ।
তিনি বলেন, "তদন্ত কমিটি গঠন করার পর প্রায় এক মাস পার হয়েছে। এর মধ্যে আমাদের কাজেরও অগ্রগতি হয়েছে। আশা করছি, যথাসময়েই আমরা তদন্ত কাজ শেষ করতে পারবো।"
মঙ্গলবার বেলা ১টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ইব্রাহিম খালেদ বলেন, "আজ (মঙ্গলবার) আমরা গিয়েছিলোম ডিএসই কীভাবে কার্যক্রম পরিচালনা করে তা দেখতে।"
কমিটির তদন্ত কাজের জন্য একজন অভিজ্ঞ আইনজ্ঞ দরকার উল্লেখ করে তিনি বলেন, "অর্থমন্ত্রীর সঙ্গে আমরা এ বিষয়ে কথা বলেছি, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন।"
ডিএসই সভাপতি শাকিল রিজভী এ সময় তার সঙ্গে ছিলেন।
রিজভী সাংবাদিকদের বলেন, "তদন্ত কমিটিকে আমরা পূর্ণ সহযোগিতা দিচ্ছি। আজ আমরা কমিটিকে দেখিয়েছি, আমাদের কার্যক্রম কীভাবে পরিচালিত হয়।"
এ সময় ফোর্স সেলিং বন্ধের পক্ষেও মত প্রকাশ করেন ডিএসই সভাপতি।
তিনি বলেন, "স
bdnews24