২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দু'ঘণ্টায় সূচক ওঠানামা

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার লেনদেনের প্রথম দু'ঘণ্টা পার করেছে সূচকে ওঠানামার মধ্য দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 08:04 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার লেনদেনের প্রথম দু'ঘণ্টা পার করেছে সূচকে ওঠানামার মধ্য দিয়ে। লেনদেন শুরুর পর দুপুর দেড়টার দিকে এ বাজারের সাধারণ সূচক (ডিজিইএন) আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৫ পয়েন্ট কমে ৬৩৮৩ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়ায়। এর আগে ১টা ০৫ এর দিকে সর্বোচ্চ মূল্যসূচক ৬৫ পয়েন্ট বেড়ে যায় কিন্তু ১টা ১০ থেকে তা ধীরে ধীরে কমতে থাকে। লেনদেনের প্রথম ছয় মিনিটে ডিজিইএন সূচক ১২৮ পয়েন্ট বাড়লেও পরের দশ মনিটে প্রায় একই পরিমাণে নেমে যায়। লেনদেন শুরুর পর প্রথম দেড় ঘণ্টা পর্যন্ত এই প্রবণতাই চলছিল। ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১১৫২টির এবং অপরিবর্তিত ছিলো দু'টির দাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/আরএম/জেকে/কেএমএস/১৩৫৮ ঘ.