ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টা পার করেছে সূচকে ওঠানামার মধ্যে দিয়ে।
লেনদেন শুরুর পর বেলা ১২টা ২০ এর দিকে এ বাজারের সাধারণ সূচক (ডিজিইএন) আগের দিনের চেয়ে ৫৮ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ৬৪৪৭ দশমিক ৯৬ পয়েন্টে দাঁড়ায়।
প্রথম ছয় মিনিটে ডিজিইএন সূচক ১২৮ পযেন্ট বাড়লেও পরের দশ মনিটে প্রায় একই পরিমাণে নেমে যায়। লেনদেন শুরুর পর প্রথম দেড় ঘণ্টা পর্যন্ত এই প্রবণতাই চলছিল।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত আছে পাঁচটির দাম।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এএম/আরএম/জেকে/১২৫৪ ঘ.
bdnews24