২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০ কোটি টাকার বিনিয়োগ আসছে পুঁজিবাজারে

পুঁজিবাজারের তারল্য সঙ্কট কাটাতে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের তারল্য সঙ্কট কাটাতে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ১০টি মিউচ্যুয়াল ফান্ডের ২০০ কোটি টাকার অনুমোদন মঙ্গলবার দেওয়া হয়েছে বলে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানিয়েছেন। এসইসির অনুমোদন পাওয়া যেসব মিউচ্যুয়াল ফান্ড এখনো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি সেসব ফান্ডের উদ্যোক্তা অংশ আগামী রোববার থেকে পুঁজিবাজারে বিনিয়োগের অনুমোদন পেয়েছে। যেসব মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা অংশ আগামী রোববার থেকে পুঁজিবাজারে শেয়ার কেনায় বিনিয়োগ করবে সেগুলো হচ্ছে- সোনালী ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা অংশ ২৫ কোটি টাকা, ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ২৫ কোটি টাকা, এল আর গ্লোবাল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড ২০ কোটি টাকা, এনসিসি ব্যাংক লিমিটেড ১ম মিউচ্যুয়াল ফান্ড ১৫ কোটি টাকা, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১০ কোটি টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২০ কোটি টাকা, প্রাইম ফাইন্যান্স ২য় মিউচ্যুয়াল ফান্ড ২০ কোটি টাকা, সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২৫ কোটি টাকা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২০ কোটি টাকা এবং ইস্টার্ন ব্যাংক এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ১৫ কোটি টাকা। অনুমোদন পাওয়া এসব মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকদের আবেদনের পরিপ্রেক্ষিতেই এসইসি বিনিয়োগের অনুমোদন দেয় বলে সাইফুর রহমান জানান। একদিন আগেই পুঁজিবাজার পরিস্থিতি উত্তরণে ৫০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড গঠনের অনুমোদন দেয় বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি। পুঁজিবাজারে বেসামাল পরিস্থিতি সামাল দিতে আইসিবিকে ২০০ কোটি টাকা দিয়েছে সরকার। তাদের মতোই শেয়ার কিনতে বলা হয়েছে সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংককে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৯২০ ঘ.