২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বৈশ্বিক ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাধা'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক ঊর্ধ্বগতির কারণে বিপুল ভর্তুকি দিয়েও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক ঊর্ধ্বগতির কারণে বিপুল ভর্তুকি দিয়েও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। হাসিনা বলেছেন, "মহামন্দার পর সারাবিশ্বে দ্রব্যমূল্য এতো পরিমাণ বেড়েছে যা অতীতে কখনো হয়নি।" "আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জামানতের টাকা বাজেয়াপ্ত হলেও ব্যবসায়ীরা আমদানি করতে চাইছে না। এর মধ্যে অন্য কারসাজিও থাকতে পারে।" "চাল মজুদ রেখে কৃত্রিম উপায়ে দাম বৃদ্ধিরও ষড়যন্ত্র-চক্রান্ত চলছে," উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এসব বিষয় গভীরভাবে তদারকি করা হচ্ছে।" শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়। হাসিনা জানান, সারাদেশে কার কাছে কী পরিমাণ চাল মজুদ আছে তার খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি বলেন, "দেশে বিপুল পরিমাণ মজুদ থাকার পরও কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে দাম বাড়াতে নানা কারসাজি করা হচ্ছে।" 'বিএনপি সহজে বিচার হতে দেবে না' বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, "বিএনপি-জামায়াত জোট সরকার ব্যবসা করার জন্য ক্ষমতায় আসে। ক্ষমতায় থেকে দুর্নীতি করে জনগণের অর্থ-সম্পদ লুন্ঠন করে নিজেরা সম্পদের মালিক হয়েছেন। জনগণের জন্য কিছুই করেনি।" তিনি যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে নানা মহলের ষড়যন্ত্র-চক্রান্ত সম্পর্কে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, "জনমতের ভয়ে বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে প্রকাশ্য দাঁড়াতে পারছে না। কিন্তু এত সহজে তারা এ বিচার হতে দেবে না। 'কার কাছে কতো চাল খোঁজ নেওয়া হচ্ছে' প্রধানমন্ত্রী জানান, দেশে বিপুল পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে। চালের কোনো অভাব নেই। সাড়ে আট লাখ মেট্রিক টন চাল গুদামে মজুদ রয়েছে। এ ছাড়া চালকল মালিকদের কাছেও প্রচুর পরিমাণ মজুদ রয়েছে। "সারাদেশে কার কাছে কী পরিমাণ চাল মজুদ রয়েছে তা আমরা জরিপ করছি, খোঁজ-খবর নিচ্ছি," বলেন প্রধানমন্ত্রী। মূল্যস্ফীতি স্বাভাবিক রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে হাসিনা বলেন, "আমরা যখন ক্ষমতা গ্রহণ করি তখন মূল্যস্ফীতি ছিল শতকরা ১১ ভাগ। মাত্র দু'বছরে তা আমরা ৬ ভাগে নামিয়ে আনি। বর্তমানে কিছুটা বেড়ে তা এখন ৭ ভাগ হয়েছে।" "বর্তমান সরকার মানুষের বেতন-ভাতা বাড়িয়েছে, এতে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে," বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, আগে যে মানুষ ১৫শ' টাকা বেতন পেত, সে এখন তিন হাজার টাকা পায়। আগে একজন খেটে খাওয়া মানুষ দৈনিক ৬০/৭০ টাকা আয় করলেও এখন দিনে ২শ' থেকে আড়াইশ' টাকা আয় করে। 'একাধিক প্রার্থী কারণে জয় হাতছাড়া' পৌরসভা ও দুটি উপ-নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "দেশের ইতিহাসে এবারই প্রথম স্থানীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। এটাই আমাদের ও গণতন্ত্রের বিজয়।" সা