২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে শিগগির চাল বিক্রি করবে ভারত

ভারত শিগগিরই বাংলাদেশের কাছে তিন লাখ মেট্রিক টন চাল বিক্রি করতে যাচ্ছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত শিগগিরই বাংলাদেশের কাছে তিন লাখ মেট্রিক টন চাল বিক্রি করতে যাচ্ছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। শনিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চালের মূল্য, পরিবহণ পদ্ধতি, গুণগত মান পরীক্ষার প্রক্রিয়াসহ সব বিষয় চূড়ান্ত হয়েছে। চাল পাঠানোর বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছে। ভারত সফররত খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সেদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে তার দপ্তরে বৈঠকে ভারতের বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিশ্র"ত চাল পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করায় খাদ্যমন্ত্রী ভারতের বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় তারা সাড়ে ১২ হাজার টন চিনি বাংলাদেশে রপ্তানি করা এবং দু'দেশের সীমান্তে হাট বসানোর অগ্রগতি নিয়েও আলোচনা করেন। ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, "শিগগিরই সাড়ে ১২ হাজার টন চিনিও বাংলাদেশে পাঠানো হবে। সীমান্তে হাট বসানোর বিষয়ে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং শিগগির তা বাস্তবায়ন করা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০৪৯ ঘ.