২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

সপ্তাহের শেষ দিনে শুরুতে একবার দর চড়লেও এরপর দরপতন অব্যাহত রয়েছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে অধিকাংশ শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 07:40 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিনে শুরুতে একবার দর চড়লেও এরপর দরপতন অব্যাহত রয়েছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে অধিকাংশ শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শুরুতে দর একটু পড়ে যায়। এরপর তা বেড়ে যায়। সোয়া ১১টায় সাধারণ সূচক ৬৭০০ স্পর্শ করে। কিন্তু এরপরই দ্রুত দর পতন হতে থাকে। বেলা ১১টা ২৮ মিনিটে সাধারণ সূচক ছিলো ৬৫৭৪ দশমিক ৬৩, যা দিনের শুরুর চেয়ে ৯৮ দশমিক ৭৭ পয়েন্ট কম। দুপুর ১টা ৫৭ মিনিটে সূচক ১২৬ পয়েন্ট কমে ৬৫৪৬ দশমিক ৫৭ এ অবস্থান করছিলো। ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ১৩টির। ৪টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। একদিন আগে বুধবার সূচক ১৪৯ পয়েন্ট কমে। যে কারণে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে। ফলে প্রায় দুই ঘণ্টা মতিঝিল থেকে আর কে মিশন রোড পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৪০০ ঘ.