২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে বাণিজ্য বাধা দূর করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ভারতের উত্তর-পূর্বঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্য বাধা দূর করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

নয়াদিল্লি, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তর-পূর্বঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্য বাধা দূর করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। গত সপ্তাহে ভারত সফরকালে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাঙ্গামের সঙ্গে সাক্ষাত করে তিনি এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সহযোগিতা আদায়ের অনুরোধ করেন। ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষের স্বার্থে বাণিজ্যের ক্ষেত্রে প্রক্রিয়াগত বিষয়গুলো সহজ করা ও অবকাঠামোগত উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ারও অহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। উভয় দেশের মধ্যে ৪০৯৬ কিলোমিটার সীমান্তের মধ্যে আসামের সঙ্গে বাংলাদেশের ২৭২ কিলোমিটার সীমানা রয়েছে, মেঘালয়ের সঙ্গে রয়েছে ৪৪৩ কিলোমিটার। এর মধ্যে আসামের সঙ্গে জলসীমা রয়েছে ১০০ কিলোমিটার। তরুণ গগৈর সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান নদীপথে বাণিজ্য সুবিধা বাড়ানোর জন্য অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, "নদীপথে পরিবহন ব্যয় কম। এই সুবিধার পূর্ণ ব্যবহার হলে দুই দেশের মধ্যে বাণিজ্য অনেক গুণ বেড়ে যাবে।" এ বিষয়ে সহমত পোষণ করে তরুণ গগৈ বলেন, "যৌথ নদীপথে পশ্চিম বঙ্গের হলদিয়া ও বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরের সঙ্গে আসামের যোগাযোগ সৃষ্টির জন্য কেন্দ্রীয় সরকারকে অবকাঠামোগত উন্নয়ন করার আহ্বান জাননো হবে।" ২০১০ সালের জানুয়ারিতে নয়াদিল্লি সফরকালে ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দিতে সম্মত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গগৈ জানান, তার সরকার ইতোমধ্যে সুতারকান্দি ও মনকাচরে দুটি সীমান্ত বাণিজ্যকেন্দ্র স্থাপন করেছে। এছাড়া গোলকগঞ্জেও শিগগিরই আরেকটি কেন্দ্র স্থাপন করা হবে। উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্র্ক জোরদারে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রতিশ্র"তি দেন ফারুক খান। সফরকালে গৌহাটিতে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেড ফেয়ার অ্যাসোসিয়েশন অব আসামের আয়োজনে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-বিক্রেতাদের সভায় বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশ ছিল এই মেলার সহযোগী দেশ। এছাড়া মেঘালয়ের শিলং-এ একটি বাণিজ্য বিষয়ক সেমিনারে অংশ নেন তিনি। ফারুক খান মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাঙ্গামকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশের রপ্তানি করা খাদ্যের স্বাস্থ্য সনদ দিতে একটি পরীক্ষাগার নির্মাণের আহ্বান জানান। বর্তমানে কেবল আসামের গৌহাটিতেই একটি পরীক্ষাগার রয়েছে। বাংলাদেশের রপ্তানিকারকদের অভিযোগ, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে রপ্তানি করা পণ্যের স্বাস্থ্য সনদ পেতে দেরি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/জেকে/২০৪২ ঘ.