২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে অস্থিরতা: ডিএসইর বক্তব্য শুনলো তদন্ত কমিটি

পুঁজিবাজারের অস্থিরতার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের বক্তব্য শুনেছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের অস্থিরতার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের বক্তব্য শুনেছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি । ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় কৃষি ব্যাংক কার্যালয়ে তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে তাদের বক্তব্য তুলে ধরেন। বৈঠক শেষে ডিএসই সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, "শেয়ারের দাম কীভাবে বাড়ে বা কমে; একটি কোম্পানির শেয়ার কীভাবে অতিমূল্যায়িত অবস্থায় বাজারে আসে এবং কীভাবে দাম কমতে কমতে একটি কোম্পানির ওটিসি মার্কেটে চলে যায়- সে বিষয়গুলো আমরা তদন্ত কমিটিকে ব্যাখ্যা করেছি।" ডিএসই কর্তৃপক্ষের সঙ্গে তদন্ত কমিটির এটাই প্রথম বৈঠক। তদন্ত কমিটির প্রধান কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ বলেন, "পুঁজিবাজারে কি ঘটেছিল এবং এ ধরনের পরিস্থিতি কীভাবে রোধ করা যায়- সে বিষয়ে আমরা তাদের (ডিএসইর পরিচালনা পর্ষদ ) বক্তব্য শুনেছি। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তারা স্বাধীন ছিলেন।" শাকিল রিজভী বলেন, "স