ঢাকা, ফেব্র"য়ারির ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে সূচক আবার ঊর্ধ্বমুখি হওয়ার মাঝে থেমেছে বিনিয়োগাকারীদের বিক্ষোভ।
সকাল ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনেদেনের শুরুতে মূল্যসূচক বেড়ে ১২টার দিক থেকে কমতে থাকে।
সকাল পৌনে ১২টায় মূল্যসূচক বাড়ে ১৫৬ দশমিক ৭৯ পয়েন্ট। বেলা ১২টা ৪২ মিনিটে মূল্যসূচক কমে ৪২ দশমিক ৯১ শতাংশ। বেলা সোয়া ১২টায় মূল্যসূচক কমে ১৮ দশমিক ৬০ শতাংশ।
দুপুর ১টা ১০ মিনিটে মূল্যসূচক বাড়ে ৩৩ দশমিক ৩৯ পয়েন্ট। দুপুর ১টা ৫৭ মিনিটে সূচক বাড়ে ৬১ দশমিক ৯১ শতাংশ। এসময় পর্যন্ত লেনদেন হয় চারশ ৭১ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া দুশ ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বাড়ে একশ আটটির, কমে একশ ৩৭টির। দাম অপরিবর্তিত ছিলো চারটি প্রতিষ্ঠানের শেয়ারের।
সকাল ১২টার দিকে শুরু হওয়া বিনিয়োগকারীদের বিক্ষোভও থেমে এসেছে। মতিঝিল শাপলা চত্ত্বর থেকে রামকৃষ্ণ মিশন মোড় পর্যন্ত সড়কের এক পাশ দিয়ে যান চলাচল হচ্ছে।
সকাল ১২টার দিকে একটি ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন বিনিয়োগকারীরা। এর আগে সকাল সোয়া ১১টার দিকে সূচক বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেন কয়েকজন বিনিয়োগকারী।
বিক্ষুব্ধরা ডিএসই ভবনের উল্টোদিকের রহমান ম্যানশনসহ আশপাশের বেশ কয়েকটি ভবনের জানালায় ইট-পাটকেল ছুড়ে মারেন। রহমান ম্যানশনে ডিএসই সভাপতি শাকিল রিজভির ব্রোকারেজ হাইজের কার্যালয়।
বিক্ষুব্ধরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ চারজনের পদত্যাগ দাবি করে স্লোগান দেন।
বেলা ১টার দিকে বিক্ষুব্ধরা ওই সড়কে ছয়-সাতটি বেসরকারি ব্যাংকের বিজ্ঞাপনী বোর্ড ভাংচুর করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তিনদফা লাঠিচার্য করেছে পুলিশ। কাঁদানে গ্যাস ছুড়েছে পাঁচ রাউন্ড। ডিএসই ভবনসহ বিভিন্ন ভবন থেকে পুলিশের ওপর খালি পানির বোতল, ইট-পাটকেল ছুড়ে মারা হচ্ছে।
বিক্ষোভকারীরা বলছেন, ১০-১৫ জন মানুষের জন্য লাখো বিনিয়োগকারীকে 'পথে বসানো' চলবে না। বিক্ষোভকারীরা একটি ঝাড়
bdnews24