ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি সপ্তাহের শেষ দিকে পুঁজিবাজার স্থিতিশীলতার দিকে যাবে বলে আশাবাদী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
একইসঙ্গে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করতে বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিক্ষোভের সময় সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, "চলতি সপ্তাহের শেষ দিকে পুঁজিবাজার স্থিতিশীলতার দিকে ফিরে যেতে পারে বলে আশা করছি।"
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কিনছে না- সাংবাদিকদের এ প্রশ্নেরন জবাবে মুহিত বলেন, "এটা ঠিক নয়। তারা বাজারে আছে, শেয়ার কিনছে। হয়তো তা পরিমাণে কম।"
"গ্রামীণ ফোন ডিভিডেন্ড ও ন্যাশনাল ব্যাংক বোনাস শেয়ারের ঘোষণা দিয়েছে। এর একটা প্রভাব বাজারে পড়বে।"
গত জানুয়ারি মাসে পুঁজিবাজারে ব্যাপক ধসের পর লেনদেন নিষিদ্ধ পাঁচ ব্রোকারেজ হাউজকে আবার লেনেদেনের অনুমতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "বিনিয়োগকারীদের স্বার্থে তাদের অনুমতি দেওয়া হয়েছে। তদন্ত চলছে। তারা দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।"
স
bdnews24