২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ব্রোকারেজ হাউসের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার

পাঁচটি ব্রোকারেজ হাউসের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা (এসইসি)। প্রায় এক মাস আগে বাজারে দরপতনের জন্য এগুলোকে দায়ী করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচটি ব্রোকারেজ হাউসের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা (এসইসি)। প্রায় এক মাস আগে বাজারে দরপতনের জন্য এগুলোকে দায়ী করা হয়। বিনিয়োগকারীদের সমস্যার বিষয়টি চিন্তা করে সোমবার এক বৈঠকে ব্রোকারেজ হাউসগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয় বলে এসইসি সদস্য সাইফুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন। ব্রোকারেজ হাউসগুলো হলো- আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেড এবং আল আরাফাহ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মার্চেন্ট শাখা। গত ২০ জানুয়ারি এ পাঁচটিসহ মোট ছয়টি ব্রোকারেজ হাউসের কার্যক্রমে ৩০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে এসইসি। সেদিন ডিএসইতে ব্যাপক দরপতনের জন্য এসব হাউসের 'অ্যাগ্রেসিভ সেল'কে দায়ী করা হয়। পরে এনসিসি ব্যাংকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও বাকি পাঁচটির ওপর নিষেধাজ্ঞা বহাল ছিলো। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এই ব্রোকারেজ হাউসগুলো বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে জানিয়ে সাইফুর বলেন, তদন্তে দোষী সাব্যস্ত হলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৭২৫ ঘ.