২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সূতাকলের আগুন নিয়ন্ত্রণে

সাভার পৌর এলাকার কর্ণপাড়ায় সূতাকলে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। কারখানায় আটকে পড়া শ্রমিকদেরও বের করে আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

সাভার, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার পৌর এলাকার কর্ণপাড়ায় সূতাকলে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। কারখানায় আটকে পড়া শ্রমিকদেরও বের করে আনা হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে ওফাজউদ্দিন স্পিনিং মিলস লিমিটেড নামের ওই কারখানার তিন তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে বলে সাভার ফায়ার স্টেশনের কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। খলিলুর রহমান বলেন, "বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।" তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। আগুন লাগার সময় কারখানার ভেতরে শতাধিক শ্রমিক ছিলেন। তারা ভবনের ছাদে উঠে গিয়েছিলেন। পরে দমকলকর্মীরা মই লাগিয়ে তাদের নামিয়ে আনে। ঢাকা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগুন লাগার পর তাড়াহুড়া করে নামতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। এর সঠিক সংখ্যা তিনি জানাতে পারেননি। কারখানার সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) ফরিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমইউএস/এমআই/এমআই/১৬০৪ ঘ.