২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে সাড়ে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে সাড়ে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাটখোলা শাখার ব্যবস্থাপক আব্দুল মালেক মণ্ডলকে (৫০) বৃহস্পতিবার রাতে পুলিশে সোপর্দ করা হয়। অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক ফরিদুল ইসলাম বৃহস্পতিবার রাতে ওই শাখার তিন কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এজাহারে বলা হয়, 'এরা নিয়মভঙ্গ করে আগস্ট ২০০৯ থেকে জানুয়ারি ২০১১ পর্যন্ত সময়ে ১১ জনকে গ্যারান্টার দেখিয়ে অবৈধভাবে ১১ কোটি ৫৩ লাখ টাকা ঋণ দেন। বিভিন্ন সাজানো প্রকল্প দেখিয়ে ওই অর্থ ঋণ দেওয়া হয়।' সূত্রাপুর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, "ব্যাংক কর্মকর্তারা আব্দুল মালেক মণ্ডলকে আমাদের হাতে সোপর্দ করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসআইটি/জেকে/১৯১৬ ঘ.