২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার সংক্রান্ত তথ্য দেওয়ার দায়িত্বে সাইফুর

পুঁজিবাজার সংক্রান্ত যে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে পেতে এখন এসইসির সুনির্দিষ্ট এক জন কর্মকর্তা পেয়েছেন নাগরিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার সংক্রান্ত যে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে পেতে এখন এসইসির সুনির্দিষ্ট এক জন কর্মকর্তা পেয়েছেন নাগরিকরা। তথ্য অধিকার আইন অনুযায়ী মো. সাইফুর রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মঙ্গলবার জানিয়েছে। এসইসির নির্বাহী পরিচালক সাইফুর গত জানুয়ারি মাস থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। তথ্য প্রদান বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পাশাপাশি কমিশন সদস্য আমজাদ হোসেনকে আপিল কর্তৃপক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত না হলে জনসাধারণ আপিল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবে। স¤প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন সম্পর্কে এসইসির কাছে জানতে চাওয়া হয়। এসইসির পদক্ষেপ জানিয়ে মঙ্গলবার সচিবের কাছে চিঠিও পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসআইটি/এমআই/২২১৩ ঘ.