২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে ৮ হাজার বস্তা সিমেন্টসহ কার্গো ডুবি

লঞ্চের ধাক্কায় ধলেশ্বরী নদীতে আট হাজার বস্তা সিমেন্টসহ একটি কার্গো ডুবে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লঞ্চের ধাক্কায় ধলেশ্বরী নদীতে আট হাজার বস্তা সিমেন্টসহ একটি কার্গো ডুবে গেছে। তবে কেউ হতাহত হয়নি। সোমবার সকালে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে মুক্তারপুর খাজা এক্সপ্রেস নামের কার্গোটি ডুবে যায়। কার্গো মালিক আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুক্তারপুরের একটি কারখানা থেকে সিমেন্ট ভর্তি করে ঢাকার গাবতলীর উদ্দেশে যাত্রা করা কার্গোটি শীতলক্ষ্যা-ধলেশ্বরী মোহনার কাছে পৌঁছলে একটি ডুবোচরে আটকে যায়। এ সময় ঢাকাগামী একটি দ্বিতল লঞ্চ হঠাৎ ধাক্কা দিলে সেটি ডুবে যায়। কার্গোতে থাকা কর্মীরা পাশে থাকা একটি ট্রলারে করে তীরে উঠে আসে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া লঞ্চটি এখনো সনাক্ত করা যায়নি। কার্গোটি উদ্ধারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/১৭৫০ ঘ.