২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ দিন পর হিলি বন্দর সচল

টানা ১১ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 08:05 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

দিনাজপুর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ১১ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হয়েছে। শনিবার বেলা ১২টা থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে বলে বাংলাদেশের হিলি ইমিগ্রেশনের ওসি নূরুল ফেরদৌস জানান। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম আজাদ ভারতের হিলির এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক কুমার মন্ডলের বরাত দিয়ে জানান, বাংলাদেশে পণ্য রপ্তানি করতে ভারতের হিলি কাস্টমস কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার সিদ্ধান্ত পুনর্বহাল করায় হিলি স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।” বাংলাদেশে পণ্য রপ্তানি করতে ভারতের হিলি কাস্টমস কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি (টেন্ডার পাশ) নেওয়া হতো। কিন্তু সম্প্রতি মালদা কাস্টমস’র এক আদেশে বলা হয়, এখন থেকে মালদা কাস্টমস কর্তৃপক্ষ থেকে বাংলাদেশে পণ্য রপ্তানিতে অনুমতি নিতে হবে। এরপর সে দেশের ব্যবসায়ীরা এই সিন্ধান্ত প্রত্যাহারের দাবিতে গত ১৩ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/আরএ/১৪০২ ঘ.