২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত দিন পর আখাউড়া স্থলবন্দর চালু

ত্রিপুরার ব্যবসায়ীদের ধর্মঘটে এক সপ্তাহ অচল থাকার পর আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 06:43 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিপুরার ব্যবসায়ীদের ধর্মঘটে এক সপ্তাহ অচল থাকার পর আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আখাউড়া সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, শনিবার সকালে বাংলাদেশ থেকে মাছ নিয়ে কয়েকটি ট্রাক সীমান্ত অতিক্রম করে। ত্রিপুরা রাজ্য সরকার বাংলাদেশ থেকে যাওয়া পণ্য ভারতের আখাউড়া স্থলবন্দর এলাকায় নামানোর (ডাম্পিং) বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করায় ভারতীয় ব্যবসায়ীরা গত শনিবার আমদানি-রপ্তানি বন্ধ করে দেন। ফলে বাংলাদেশের কয়েকশ পণ্য বোঝাই ট্রাক আখাউড়া স্থলবন্দরে আটকে থাকে। বৃহস্পতিবার ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর ত্রিপুরার ইন্দো-বাংলা আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২১০ ঘ.