ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিট পোশাকের বাজার স¤প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো দেশের বাইরে নিট মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র আয়োজনে আগামী ২৫ থেকে ২৭ জানুয়ারি জাপানের টোকিওতে এ মেলা অনুষ্ঠিত হবে। এটি হবে ‘৬ষ্ঠ নিট এক্সপোজিশন’ ২০১২। গত পাঁচটি নিট মেলাই ঢাকায় অনুষ্ঠিত হয়।
স¤প্রতি জাপান সরকার বাংলাদেশ থেকে নিট পণ্য নেওয়ার ক্ষেত্রে জিএসপি সুবিধা তৃতীয় পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে শিথিল করা এবং অ্যাপারেল ক্রয় নীতিতে ‘চীনের প্রতি অনাগ্রহ’ প্রকাশের ফলে একটি বড় বাজার তৈরি হয়েছে। এ বাজার ধরাই প্রদর্শনীর মূল উদ্দেশ্য বলে মঙ্গলবার বিকেএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো এবং আমেরিকা ও কানাডার বাজারে নিটওয়্যার রপ্তানির অতি নির্ভরতা কমানোও এবারের নিট এক্সপোজিশনের লক্ষ্য।
জাপান প্রতিবছর দুই হাজার সাতশ কোটি ডলারের তেরি পোশাক আমদানি করে থাকে।
এ প্রদর্শনীর মূল পৃষ্ঠপোষক হিসেবে ডাচ্-বাংলা ব্যাংকের সঙ্গে বিকেএমইএ’র চুক্তি হয়েছে।
বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেলায় অংশ নিচ্ছে। মেলায় ৩২টি স্টল থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কেকে/পিডি/২২৪৫ ঘ.
bdnews24