২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে রেমিটেন্স কমেছে

নভেম্বর মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আগের মাসের তুলনায় কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 05:02 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নভেম্বর মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আগের মাসের তুলনায় কমেছে। নভেম্বর মাসে ৯১ কোটি ৫৪ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন তারা। অক্টোবরে পাঠিয়েছিলেন ১০৩ কোটি ৯৫ লাখ ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। তবে চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) গত বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৫৭ শতাংশ বেশি রেমিটেন্স দেশে এসেছে। জুলাই-নভেম্বর সময়ে ৪৯২ কোটি ৭৭ লাখ ডলার রেমিটেন্স এসেছে। গত বছরের এ সময়ে এসেছিল ৪৫৮ কোটি ০৮ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-নভেম্বর সময়ে সরকারি মালিকানাধীন চার বাািণজ্যিক ব্যাংকের মাধ্যমে ২৫ কোটি ৮০ লাখ ডলার রেমিটেন্স এসেছে। বিশেষায়িত দুই ব্যাংকের (কৃষি ব্যাংক ও বেসিক ব্যাংক) মাধ্যমে এসেছে ৯৩ লাখ ডলার। বেসরকারি ৩০ ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৬৪ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৭ লাখ ডলার। এদিকে রেমিটেন্স প্রবাহে নিম্মমুখি প্রবণতার কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও চাপ পড়েছে। সোমবার রিজার্ভের পরিমাণ ছিল ৯২৭ কোটি ৫৯ লাখ ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২৩০০ ঘ.