২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমুতাং থেকে গ্যাস সরবরাহ বন্ধ

সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ শুরুর দুই ঘণ্টার মাথায় তা আপাতত বন্ধ করেছে বাপেক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 05:46 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ শুরুর দুই ঘণ্টার মাথায় তা আপাতত বন্ধ করেছে বাপেক্স। রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সরবরাহ শুরু হয়ে রাত সোয়া ৮টার দিকে তা বন্ধ হয়ে যায়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ও সেমুতাং গ্যাসক্ষেত্র উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. শহীদুজ্জামান খান রাত সোয়া ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “বাপেক্স থেকে গ্যাস সরবরাহ শুরু হলেও হাইড্রলিক পরীক্ষার পর কেজিডিসিএল-এর সরবরাহ লাইন পরিষ্কার না হওয়ায় গ্যাস সরবরাহে কিছুটা সমস্যা দেখা দেওয়ায় আপাতত বন্ধ রাখা হয়েছে।” এ গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১৫ থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রামে সরবরাহ করার কথা। চলতি বছরের মাঝামাঝি কেজিডিসিএল কর্তৃপক্ষ সেমুতাং থেকে চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন ফৌজি ফ্লাওয়ার মিল পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ সরবরাহ লাইন নির্মাণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩৪৬ ঘ.