২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ ভিওআইপি তদন্তে কমিটি

অবৈধ ভিওআইপি এবং স¤প্রতি বিটিসিএলের মাধ্যমে আন্তর্জাতিক ইনকামিং কল হ্রাস বিষয়ে অনুসন্ধানে একটি কমিটি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি এবং স¤প্রতি বিটিসিএলের মাধ্যমে আন্তর্জাতিক ইনকামিং কল হ্রাস বিষয়ে অনুসন্ধানে একটি কমিটি করেছে সরকার। ছয় সদস্যর কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার এটিএম মনিরুল আলমকে। অন্য সদস্যরা হলেন- বিটিআরসি স্পেক্ট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক (তার) হুসনুল মাহমুদ খান, উপ-সচিব মাহবুব উল-আলম, বিটিআরসি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন ও বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জিয়ান শাহ কবির। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাফিউল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। বিটিসিএলের মাধ্যমে আসা আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ কমে যাওয়ার কারণ, অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনের ক্ষেত্রে কোনো ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ)/ ইনটারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স)/ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) সংশ্লিষ্টতা আছে কি না তা নির্ণয় ও থাকলে তার দায়-দায়িত্ব নির্ধারণ এবং অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) শনাক্ত ও রোধে করণীয় প্রস্তাব করবে এ কমিটি। কমিটিতে প্রয়োজনে নতুন সদস্য যুক্ত করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। অবৈধ ভিওআইপি বন্ধে উচ্চ পর্যায়ের একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে বলে গত সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস। বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন অপারেটরদের ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) লাইসেন্স নেই। এ লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে গত ৯ অগাস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে টেলিযোগাযোগ সংক্রান্ত ফি ও চার্জ বিষয়ক এক পর্যালোচনা সভার পর বলেছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০৫৩ ঘ.