২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে সংঘর্ষ, আহত ৮, বোমাসহ আটক ১

যশোরের বেনাপোলের পুটখালীর সীমান্ত সংলগ্ন একটি গরুর হাট দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

বেনাপোল, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলের পুটখালীর সীমান্ত সংলগ্ন একটি গরুর হাট দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ সংঘর্ষে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংঘর্ষের পর ছয়টি হাতবোমাসহ শরিফুল ইসলাম নামে একজন আটক করেছে বলে পুলিশ জানিয়েছে। বেনাপোল পোর্ট থানার পরিদর্শক হাসান হাফিজুর রহমান জানান, গরুর হাট দখল নেওয়ার জন্য সিরাজসহ বেশ কয়েকজন পুটখালী গরুর হাটে হামলা চালালে হাট পরিচালনা কমিটির লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সিরাজের পক্ষের একজনকে ছয়টি হাতবোমাসহ আটক করা হয়েছে। হাট ইজারাদার রবি সর্দার সাংবাদিকদের জানান, দুপুর ২টার দিকে তাদের প্রতিপক্ষ সিরাজ বাহিনীর সিরাজের নেতৃত্বে ২০/৩০ জনের একটি দল লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে গরুর হাটে হামলা চালালে তারা প্রতিরোধ করে। তিনি বলেন, সংঘর্ষে তাদের ছয়জন এবং প্রতিপক্ষের দুইজন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪০ ঘ.