২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল

সনদ নবায়নের আবেদন দাখিল না করায় দশ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রনালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনদ নবায়নের আবেদন দাখিল না করায় দশ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রনালয়। সোমবার তথ্য অধিদপ্তরের পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। নিবন্ধন বাতিলকৃত ঢাকা ভিত্তিক এসব ট্রাভেল এজেন্সি হলো, মেঘনা ট্যুরস লিমিটেড, মির্জা ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস, জেসমিন ট্রাভেলস সার্ভিস, কে. আর ট্রাভেলস, কাবার পথে ট্রাভেলস, কে. ট্রেড ওভারসিজ লি., কাদের ট্রাভেলস, যিহোবা যিরি ট্রাভেলস এন্ড ট্যুরস ও ম্যাকট এয়ারওয়েজ লি.। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৯৪৬ঘ.