২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম বাড়ানোয় বিজিএমইএর উদ্বেগ

সরকার বিদ্যুতের দাম বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক শিল্প মালিদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- সরকার বিদ্যুতের দাম বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক শিল্প মালিদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “বিদ্যুতের এই মূল্য বৃদ্ধির ফলে তৈরি পোশাক শিল্পে উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে এবং পোশাক শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস পাবে।” “বিশেষ করে উদ্যোক্তারা বর্তমানে যে পোশাকগুলো উৎপাদন করছেন, সেগুলোর রপ্তানি আদেশ পূর্বেই ঠিক হয়েছে এবং রপ্তানি আদেশের নির্ধারিত মূল্য অনুযায়ী উৎপাদন চলছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে উদ্যোক্তাদের পক্ষে উৎপাদন কার্যক্রম সম্পাদন কষ্টসাধ্য হবে”, যোগ করেন তিনি। বৃহস্পতিবার বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম দুই ধাপে ৩১ দশমিক ১৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। এ নিয়ে চলতি বছরেই তৃতীয় দফায় পাইকারি বিদ্যুতের দাম বাড়লো। এই বর্ধিত দাম প্রথম দফায় ১ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় আগামী বছরের ১ ফেব্র“য়ারি থেকে কার্যকর হবে। সিদ্দিকুর রহমান বলেন, “তৈরি পোশাক শিল্প এখন একটি সংকটের মধ্যে রয়েছে। আমাদের প্রধান বাজার ইউরোপ ও আমেরিকায় মন্দা দীর্ঘায়িত হওয়ায় পোশাকের চাহিদা কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও সা¤প্রতিক সময়ে সকল ধরনের জ্বালানি তেল বিশেষ করে পোশাক শিল্পে ব্যবহৃত ডিজেল ও ফার্নেস অয়েলের মূল্য বৃদ্ধি, উৎসে আয়কর বৃদ্ধি প্রভৃতি কারণে প্রতিযোগী দেশগুলোর তুলনায় এ শিল্পের উৎপাদন ব্যয় এমনিতেই বহুগুণে বেড়ে গেছে। এ পরিস্থিতিতে বিদ্যুতের বর্ধিত দামের সাথে তাল মিলিয়ে বিশ্ববাজারে ব্যবসা পরিচালনা করা ও শিল্পের প্রবৃদ্ধি ধরে রাখা দুরহ হচ্ছে। পোশাক শিল্পের রপ্তানি প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে এ শিল্পের জন্য বিদ্যুতের পূর্ববর্তী মূল্য বহাল রাখতে সরকারের কাছে অনুরোধ জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এআরএইচ/এসইউ/২০০৮ঘ.