২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন শেয়ারবাজারে টানা সূচক পতন

ইউরো জোনের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে লন্ডন শেয়ার বাজারে টানা নবম দিনের মতো সূচক পতন ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

লন্ডন, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরো জোনের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে লন্ডন শেয়ার বাজারে টানা নবম দিনের মতো সূচক পতন ঘটেছে। বৃহস্পতিবার এফটিএসই সূচক দশমিক ২৪ শতাংশ কমে ৫ হাজার ১৪৪ পয়েন্ট হয়। লেনদেনের শুরুতে সূচক ছিল ৫ হাজার ১৮৪ পয়েন্ট। ২০০৩ এর জানুয়ারির পর লন্ডনের পুঁজিবাজারে এটাই সবচে বড় পতন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের ঋণসঙ্কট মোকাবিলায় ইউরো বন্ড চালুর প্রস্তাবে জার্মানি আবারো বিরোধিতা করায় বৃহস্পতিবার এর প্রভাব পুঁজিবাজারে পড়ে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল ফ্রান্স ও ইতালির নেতাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে তার দেশের আপত্তির কথা তুলে ধরেন। লন্ডন সিটি ইনডেক্সের লি কার্টিস বলেন, “বাজারে জন্য এটা পুরোপুরি ভুল সংকেত।” যুক্তরাজ্য বলছে, ইউরো জোনের অর্থনৈতিক সঙ্কটের কারণে চলতি বছরের তৃতীয়ার্ধে মাত্র দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে দেশটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/জেকে/১৫৩১ ঘ.