২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চট্টগ্রাম চেম্বারের উদ্বেগ

ছয় মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম তিন দফা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম তিন দফা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার। শনিবার এক বিবৃতিতে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম বলেন, "জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে সব খাতেই ব্যয় বাড়বে। "বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমছে তখন জনবান্ধব সরকারের এ ধরণের নেতিবাচক সিদ্ধান্ত মূল্যস্ফীতি বৃদ্ধিসহ সামগ্রিক জীবনযাত্রার ব্যয় আরো বাড়িয়ে দেবে।" শুক্রবার থেকে ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের প্রতি লিটারের দাম ৫ টাকা বৃদ্ধি করে সরকার। ফলে বর্তমানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৫৬ টাকা, অকটেন ৮৯, পেট্রোল ৮৬ এবং ফার্নেস অয়েল ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। সরকার ভবিষ্যতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) ও বিদ্যুতের দাম বাড়াতে যাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে চেম্বার সভাপতি দাম বাড়ানোর যৌক্তিকতা বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮০৪ ঘ.