২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে যমুনা সার কারখানায় শুক্রবার রাতে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 05:41 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

জামালপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্রুটির কারণে যমুনা সার কারখানায় শুক্রবার রাতে উৎপাদন বন্ধ হয়ে গেছে। জামালপুরের তারাকান্দিতে অবস্থিত দেশের এই বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা আবার চালু হতে অন্তত তিনদিন লাগবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে । কারখানার ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানার ইউরিয়া প্ল্যান্টে লিকেজ দেখা দেওয়ায় রাত ৭টা থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে আবার উৎপাদনে যেতে কমপক্ষে তিন দিন সময় লাগবে বলে জানান তিনি। এই কারখানায় প্রতিদিন এক হাজার সাতশ' মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.