ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উল আজহা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজার।
শুক্রবার থেকে শুরু হয়ে ১২ নভেম্বর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।
১৩ নভেম্বর থেকে পুনরায় ডিএসই লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) জনসংযোগ কর্মকর্তা আদিল আহমেদও একই কথা জানান।
দুই পুঁজিবাজারে বৃহস্পতিবার ঈদের আগে শেষ লেনদেন হয়। আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট কমে বৃহস্পতিবার ডিএসই'র সূচক দাঁড়িয়েছে ৫২০৮ পয়েন্ট। এ থেকেই আগামী ১৩ নভেম্বর লেনদেন শুরু হবে।
বৃহস্পতিবার সিএসই বাছাই সূচকও ৪৬ পয়েন্ট কমে ৯৫০২ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৯৫৬ ঘ.
bdnews24