২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে বেনাপোল বন্ধ ৫ দিন

ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

বেনাপোল (যশোর), নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে একটানা পাঁচ দিন বন্ধ থাকলেও স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করবে। ৪ ও ৫ নভেম্বর শুক্রবার ও শনিবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি, ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত তিন দিন ঈদুল আজহার ছুটি। টানা ছুটির পর সাপ্তাজিত ছুটির আগের দুদিন বন্দর খোলা থাকলেও কাজের গতি শিথিল থাকবে বলে মনে করছেন সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতা মশিয়ার রহমান। সোনা মসজিদ স্থলবন্দর বন্ধ চার দিন চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ঈদ উপলক্ষে চারদিন বন্ধ থাকবে বলে জানিয়েছে আমদানি-রপ্তানিকারক সমিতি। সাপ্তাহিক ছুটি হলেও এ বন্দরে শুক্রবার আমদানি-রপ্তানি চলবে বলে জানিয়েছেন সোনা মসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম স্বাধীন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২২১২ ঘ.