২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিধান পর্যালোচনায় কমিটি করলো এসইসি

পুঁজিবাজার সংশ্লিষ্ট দুটি বিধান পর্যালোচনার জন্যে দুটি কমিটি গঠন করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 06:13 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার সংশ্লিষ্ট দুটি বিধান পর্যালোচনার জন্যে দুটি কমিটি গঠন করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার কমিশন সভায় এই দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান এসইসি মুখপাত্র সাইফুর রহমান। তিনি বলেন, "কর্পোরেট গর্ভন্যান্স গাইডলাইন কীভাবে আরো আধুনিক, যুগোপযোগী ও উন্নত করা যায় তা পর্যালোচনা ও সুপারিশ করার জন্যে একটি কমিটি গঠন করা হয়েছে।" "নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, একেএম তারিকুজ্জামান ও মাহমুদুল হকের সমন্বয়ে এই কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।", বলেন এসইসি মুখপাত্র। পুঁজিবাজারে ইনসাইড ট্রেডিং বন্ধে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা ১৯৯৫ পর্যালোচনার জন্যে আরেকটি কমিটি গঠন করা হয়েছে বলে সাইফুর জানান। তিনি বলেন, "এই বিধিমালাটি আধুনিক ও আরো কার্যকর করার জন্যে এই কমিটি সুপারিশ করবে। নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, একেএম তারিকুজ্জামান ও আনোয়ারুল ইসলামকে নিয়ে গঠিত কমিটি ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।" এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সংশোধনের জন্যে একটি কমিটি গঠন করে এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/০০১০ ঘ.