২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমটিবি ইউনিট ফান্ড নিয়ে ট্রাস্টি চুক্তি

এমটিবি ইউনিট ফান্ডের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কো¤পানি লিমিটেডের (বিজিআইসি) সঙ্গে একটি চুক্তি করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমটিবি ইউনিট ফান্ডের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কো¤পানি লিমিটেডের (বিজিআইসি) সঙ্গে একটি চুক্তি করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। বৃহস্পতিবার গুলশানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে শনিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে জানানো হয়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান এবং বিজিআইসি এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজিজুল হক চৌধুরী ট্রাস্টি দলিলে সই করেন। পাশাপাশি অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে একটি বিনিয়োগ চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তিতে অ্যালায়েন্স ক্যাপিটালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আনিস এ খান সই করেন। অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এমটিবি ইউনিট ফান্ডের ব্যবস্থাপনারও দায়িত্বে রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিছুদিন আগে এক সভায় এমটিবি ইউনিট ফান্ডের খসরা ট্রাস্ট দলিল অনুমোদন করে। ১০০ কোটি টাকার এই ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের ¯পন্সর হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এই ফান্ডে ২০ কোটি টাকা দেবে। বাকি ৮০ কোটি টাকা বাজার থেকে সংগ্রহ করা হবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান বলেন, "বিজিআইসি এবং অ্যালায়েন্স ক্যাপিটালের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত।" মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বিজিআইসি এবং অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/জেকে/১৫০১ ঘ.