২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন চলছেই

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক প্রায় নয় মাস আগের অবস্থায় নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের বিভিন্ন উদ্যোগের পরও দরপতনের ধারা থেকে বের হতে পারেনি দেশের দুই পুঁজিবাজার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক প্রায় নয় মাস আগের অবস্থায় নেমে এসেছে। এদিকে দরপতনের প্রতিবাদে অন্যান্য দিনের মতো বোরবারও বিক্ষোভ ও মানববন্ধন করেছে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। এর ফলে মতিঝিল শাপলা চত্বর থেকে ইত্তেফাক ভবন পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ ও দরপতনের মধ্যেই পুঁজিবাজারে তারল্য বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এরপর বাজারের পতনমুখি প্রবণতা কিছুটা কমে আসে। বুধবার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ৪৮ দশমিক ৯৭ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ২৫৮ দশমিক ৪৬ পয়েন্ট। সূচক এর চেয়ে নিচে ছিল গত ২৮ ফেব্র"য়ারি। ওইদিন সাধারণ সূচক ছিল ৫ হাজার ২০৩ পয়েন্টের ঘরে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) এদিন ৮৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৯ হাজার ৪৭৭ দশমিক ২০ পয়েন্ট হয়েছে। সিএসই ওয়েবসাইটে গত ২ জানুয়ারি পর্যন্ত দেওয়া তথ্যে এটাই সর্বনিু সূচক। পুঁজিবাজারের চলমান সংকট নিয়ে হতাশা প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার বলেন, "পুঁজিবাজার কীভাবে ঠিক হবে তা আমি জানি না।" এরপর বুধবার সকালে নিুমুখি সূচক নিয়ে শুরু হয় ডিএসইর লেনদেন। শুরুর ১০ মিনিটেই সূচ পড়ে যায় ১১৬ দশমিক ৭১ পয়েন্ট। ১১টা ৫৫ মিনিটে সূচক কমে প্রায় পৌনে দু' বছর আগের অবস্থায় চলে আসে। ওইসময় সূচক ছিল ৫ হাজার ১১৮ দশমিক ৯৮ পয়েন্টে। এর চেয়ে কম সূচক ছিল ২০১০ সালে ২১ জানুয়ারি। ওইদিন সূচক ছিল ৫ হাজার ৯৫ দশমিক ২১ পয়েন্ট। এদিকে দরপতনের প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে ডিএসই ভবনের সামনের রাস্তায় বিক্ষোভ শুরু করে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে তারা ডিএসই কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। পরে শাপলা চত্বর থেকে ইত্তেফাক ভবন পর্যন্ত মানববন্ধনও করে তারা। এদিকে বুধবার দুপুর ১২টার দিকে ডিএসই ভবনের সাততলার সিড়িতে কেউ একজন একটি গেঞ্জিতে আগুন লাগিয়ে দিলে আতঙ্কের সৃষ্টি হয়। তবে সঙ্গে সঙ্গেই তা নিভিয়ে ফেলেন ডিএসইর কর্মচারীরা। দরপতনের মধ্যেই পুঁজিবাজারে তারল্য বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এরপরই সূচক কিছুটা উঠতে শুরু করে। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৪২টির। অপরিবর্তিত ছিল ১৩টির দাম। হাতবদল হয়েছে ২৭৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার, যা গত দিনের চেয়ে প্রায় ৬৭ কোটি ৭৬ লাখ টাকা বেশি। চলতি সপ্তাহের প্রথম তিনদিনে সূচক কমেছে ২৬০ দশমিক ৯২ পয়েন্ট। এর আগের দুই সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ৩৪১ দশমিক ৮৪ পয়েন্ট কমে। গত ডিসেম্বর থেকে দেশের পুঁজিবাজারে অস্থিরতা শুরু হয়। চলতি বছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পর বাজার কিছুটা ওঠে। কিন্তু গত জুলাইয়ের শেষ দিক থেকে বাজার আবার নিুমুখী প্রবণতায় রয়েছে। ২৪ জুলাই ডিএসই সাধারণ সূচক ছিল ৬ হাজার ৭১০ দশমিক ৫৩ পয়েন্ট। কিন্তু তিন মাসের ব্যবধানে সূচক কমেছে প্রায় ১৪৫২ পয়েন্ট। চলতি সপ্তাহের প্রথম দিন রোববার বেলা ১১টায় ডিএসইর সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। সোমবার সকালে ডিএসই সামনে থেকে তাদের তুলে দেয় পুলিশ। অনশনের মধ্যে রোববারও ডিএসইতে ব্যাপক দরপতন হয়। সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮১ দশমিক ৩১ পয়েন্ট কমে হয় ৫ হাজার ৩৮৭ পয়েন্ট। বিনিয়োগকারীদের আন্দোলন ও সরকারের নানামুখী উদ্যোগের পর সোমবার ডিএসইর সাধারণ সূচক ৩৬ দশমিক ৮৭ পয়েন্ট বাড়লেও লেনদেন কমে প্রায় নয় মাস আগের অবস্থানে চলে যায়। এই পরিস্থিতিতে সোমবার তিনটি প্রণোদনামূলক পদক্ষেপের বিষয়ে আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রেয়াত, মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর মওকুফ এবং ব্রোকারেজ কমিশনের ওপর উৎসে আয়কর কমানোর কথা বলা হয় ওই আদেশে। এছাড়া সরকারের পক্ষ থেকে ৫ সদস্যের একটি উপেদেষ্টা কমিটি গঠন এবং শেয়ার লেনদেন নিস্পত্তির সময় এক দিন কমিয়ে আনারও সিদ্ধান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/জেকে/১৫৩০ ঘ.