ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামানকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আসাদুজ্জামান 'গভর্নর সচিবালয়'-এর দায়িত্ব পালন করবেন। পদোন্নতির আগেও তিনি একই বিভাগে দায়িত্ব পালন করেছেন।
আসাদুজ্জামান ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংকের চাকরিতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং গভর্নর সচিবালয়ের প্রটোকল ও জনসংযোগের দ্বায়িত্ব পালন করেন।
তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামে ১৯৫৬ সালের ৩১ ডিসেম্বর জš§ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৯২৪ ঘ.
bdnews24