২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্থায়ী পশুহাট: ১৩টির জন্য ৫২ দরপত্র

ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর ১৩টি অস্থায়ী পশুহাটের ইজারায় ৫২টি দরপত্র জমা পড়েছে। সর্বোচ্চ দর উঠেছে আরমানিটোলা খেলার মাঠের, তিন কোটি ২৭ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর ১৩টি অস্থায়ী পশুহাটের ইজারায় ৫২টি দরপত্র জমা পড়েছে। সর্বোচ্চ দর উঠেছে আরমানিটোলা খেলার মাঠের, তিন কোটি ২৭ লাখ টাকা। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয় এবং নগর ভবনের কার্যালয়ে গত ৩ অক্টোবর থেকে দরপত্র বিক্রি ও জমা নেওয়া শুরু হয়। বুধবার ছিল শেষ দিন। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সম্পত্তি বিভাগ এ দরপত্র আহ্বান করে। দরপত্র খোলার পর ডিসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা গোলাম রহমান মিয়া বলেন, "এ বছর পশুরহাটের জন্য মোট ৬৫৮টি দরপত্র বিক্রি হয়। তবে জমা পড়েছে ৫২টি। এসব দরপত্র বিবেচনার জন্য মূল্যায়ন কমিটিতে উপস্থাপন করা হবে।" স¤পত্তি বিভাগের তথ্য অনুযায়ী, আরমানিটোলা খেলার মাঠ ইজারা নিতে পাঁচটি দরপত্র জমা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ তিন কোটি ২৭ লাখ টাকা দর দিয়েছেন মোহাম্মদ রিপন নামে একজন দরদাতা। গত বছর এ হাটের সর্বোচ্চ দর ছিল দুই কোটি ২০ লাখ টাকা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ হাটের জন্য দরপত্র জমা পড়েছে মাত্র একটি। এতে দর উঠেছে ১৫ লাখ টাকা। ঝিগাতলা হাজারীবাগ মাঠের জন্য জমা পড়েছে চারটি দরপত্র। এরমধ্যে সর্বোচ্চ দরদাতা জাহিদুল ইসলাম ১১ লাখ ৫০ হাজার টাকা দর দিয়েছেন ইজারার জন্য। তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন খালি মাঠের জন্য দরপত্র জমা পড়েছে তিনটি। এক কোটি ৩৫ লাখ টাকা দর দিয়ে সর্বোচ্চ দরদাতা হয়েছেন সাবু বাশার। আগারগাঁও বস্তির খালি মাঠে হাটের জন্য জমা পড়েছে চারটি দরপত্র। এতে দরদাতা নূর মোহাম্মদ সর্বোচ্চ এক কোটি পাঁচ লাখ টাকা দর দিয়েছেন। রহমতগঞ্জ খেলার মাঠ জন্য জমা পড়েছে চারটি দরপত্র। সর্বোচ্চ দরদাতা শফিক মাহমুদ এ হাটের জন্য পাঁচ লাখ ৬২ হাজার ৫০০ টাকা দর দিয়েছেন। উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রীসংঘের মাঠে হাটের জন্য জমা পড়েছে তিনটি দরপত্র। পাঁচ লাখ ২০ হাজার টাকা দর দিয়ে সর্বোচ্চ দরদাতা হয়েছেন আবদুল লতিফ। উত্তরা আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের জন্য জমা পড়েছে পাঁচটি দরপত্র। আনোয়ার উল ইসলাম ২৫ লাখ ১৫ হাজার টাকা দর দিয়ে এতে সর্বোচ্চ দরদাতা হয়েছেন। গোপীবাগের ব্রাদাস ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ হাটের জমা পড়েছে চারটি দরপত্র। ২০ লাখ টাকা দর দিয়ে সর্বোচ্চ দরদাতা হয়েছেন শহিদুল ইসলাম। এ ছাড়া খিলগাঁও মেরাদিয়া বাজারের জন্য মোহাম্মদ শফিক ৩৪ লাখ দুই হাজার, বনানী-কাকলী রেলওয়ে মাঠের জন্য আক্তারুজ্জামান আক্তার ৩৩ লাখ ৫০ হাজার, ধুপখোলা ইস্ট এন্ড ক্লাব মাঠের জন্য শফিউর রহমান দোলন ছয় লাখ ৬১ হাজার ৫০০ ও গোলাপবাগ মাঠ সংলগ্ন ডিসিসি'র আদর্শ স্কুল মাঠের জন্য জাহাঙ্গীর হোসেন সাত লাখ ৭৭ হাজার টাকা দর দিয়ে সর্বোচ্চ দরদাতা হয়েছেন। অবশ্য স¤পত্তি বিভাগের নিয়ন্ত্রণে থাকা একমাত্র স্থায়ী পশুরহাট গাবতলী আন্তঃজেলা গরুর হাটের জন্য দরপত্র নেওয়া হয়নি। প্রতি বছরের জুলাই মাসে এ হাট এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১৫৬ ঘ.