ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুঁজিবাজারের সংকট মোকাবেলায় তারল্য সংকট কমানো ও মার্চেন্ট ব্যাকগুলোকে বাজারমুখী করার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে প্রস্তাব দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান এসইসি সদস্য হেলাল উদ্দিন নেজামী।
তিনি বলেন, "কিভাবে তারল্য সংকট কমানো যায় এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে আরো বাজারমুখী করা যায় তা নিয়ে বাংলাদেশ ব্যাংককে প্রস্তাব দিয়েছি আমরা। ২/৩ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে বলে তারা জানিয়েছেন।"
সা¤প্রতিক দরপতনের কারণে বুধবার বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠক করে এসইসি।
এর আগে দুপুরে এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন সাংবাদিকদের বলেন, "শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায় বিচলিত। সরকারের উচ্চ পর্যায় একটি স্থিতিশীল পুঁজিবাজার দেখতে চায়।"
"কি কি ব্যবস্থা নিলে বাজার স্থিতিশীল হবে সরকারের উচ্চ পর্যায় থেকে আমার কাছে তা জানতে চাওয়া হয়েছে। তারই পদক্ষেপ হিসেবে আজকে এনবিআরের সঙ্গে বৈঠক হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফকে/আরবি/এসইউ ১৭৫৪ ঘ.
bdnews24