২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৫ কোম্পানির শেয়ার ১০ টাকা হচ্ছে

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) পরিবর্তনের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত আরও পাঁচটি কোম্পানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) পরিবর্তনের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত আরও পাঁচটি কোম্পানি। কোম্পানিগুলো হলো, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি, রিপাবলিক ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স, প্রভাতি ইন্সুরেন্স এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিগুলো জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী, তাদের শেয়ারের অভিহিত মুল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা করা হবে। প্রভাতি ইন্সুরেন্স ও রিপাবলিক ইন্সুরেন্স ৫০টির পরিবর্তে ২৫০টির এবং বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস ৫০টির পরিবর্তে ৫০০টির সমন্বয়ে বাজার লট করবে। অভিহিত মূল্য পরিবর্তন ও নতুন করে বাজার গড়ার বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার জন্য অতিরিক্ত সাধারণ সভাও (ইজিএম) ডেকেছে কোম্পানিগুলো। ১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে এসইসি। এসইসির আদেশ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭৪৫ ঘ.