ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সারাদেশে 'কাস্টোমার উইক' উদযাপন শুরু করেছে সিটিসেল। রোববার থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত সিটিসেলের কাস্টোমার কেয়ার সেন্টার এবং কাস্টোমার কেয়ার পয়েন্টে গ্রাহকদের বিভিন্ন সুবিধা দেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোবাইল ফোন সেবাদাতা কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাস্টোমার উইক চলাকালে রিম বদলে দেওয়া, সিডিএমএ হ্যান্সসেট মেরামত, সংযোগের মালিকানা পরিবর্তন, এক মাসের পোস্টপেইড আইটেমাইজড বিল, সংযোগ পোস্টপেইড থেকে প্রিপেইডে রূপান্তর, হ্যালো টিউনস নিবন্ধন ইত্যাদি সেবা বিনামূল্যে দেওয়া হবে। এ সময় পুরানো হ্যান্ডসেটের বদলে ডিসকাউন্টে নতুন হ্যান্ডসেট দেওয়া হবে।
রোববার মহাখালিতে সিটিসেল কাস্টোমার কেয়ারে কাস্টোমার উইকের উদ্বোধন করেন সিটিসেলের সিইও মাহবুব চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৩১ ঘ.
bdnews24