ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সরকারের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি কমেছে।
গত জুলাই-অগাস্ট সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ১৫ দশমিক ৬৪ শতাংশ। গত বছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ২৭ দশমিক ১৪ শতাংশ।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার এ তথ্য প্রকাশ করেছে।
গত ২০১০-১১ অর্থবছরে রাজস্ব আদায়ে গড় প্রবৃদ্ধি হয়েছিল ২৭ দশমিক ৪৮ শতাংশ। এরপর নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়। কিন্তু অগাস্ট মাসে এই হার নেমে আসে ৮ দশমিক ৬৩ শতাংশে।
গত বছরের অগাস্ট মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছিল ৩৫ দশমিক ৮৩ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/০৩৩৩ ঘ.
bdnews24