চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের তৈরি পোশাক, বন্দর ও ওষুধখাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য।
সোমবার দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে ব্রিটেনের ডেপুটি হাই কমিশনার নিক লো তার সরকারের এই আগ্রহের কথা জানান।
ব্রিটিশ হাই কমিশন ও চট্টগ্রাম চেম্বারের যৌথভাবে 'ইউকে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ বিল্ডিং বাইলেটারাল ট্রেড রিলেশনশিপ' শীর্ষক এই বৈঠকের আয়োজন করে।
ডেপুটি হাই কমিশনার লো বলেন, যুক্তরাজ্য দারিদ্র দূরীকরণ, অর্থনীতি সমৃদ্ধিকরণ, সুষ্ঠু গণতন্ত্র চর্চা, সন্ত্রাস ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে।
বাংলাদেশকে অত্যন্ত সম্ভাবনাময় রাষ্ট্র উল্লেখ করে তিনি এ দেশের আন্তর্জাতিক মানসম্পন্ন টেক্সটাইল, তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, পোর্ট ও লজিস্টিক্স খাতে ব্রিটিশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
পাশাপাশি চট্টগ্রামকে বাংলাদেশের 'কমার্শিয়াল সোল' অভিহিত করে চট্টগ্রাম চেম্বারের সহায়তায় বন্দরনগরীর ব্যবসায়ীদের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা বলেন।
গোলটেবিল বৈঠকের শুরুতে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম চট্টগ্রামকে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আকর্ষণীয় 'বিজনেস হাব' উল্লেখ করে যুক্তরাজ্যের একক বা যৌথ বিনিয়োগের আহ্বান জানান।
বাংলাদেশকে তেল, গ্যাস ও কয়লায় সমৃদ্ধ দেশ উল্লেখ করে চট্টগ্রাম বন্দরের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে যুক্তরাজ্যের প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা চান তিনি।
বৈঠকের শুরুতে ইউকে ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের (বাংলাদেশ) পরিচালক কেভিন রিংহ্যাম ব্যবসা সংক্রান্ত একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।
অন্যদের মধ্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ, ক্যাপ্টেন (অব.) শফি চৌধুরী, স্থপতি বিধান বড়
bdnews24