ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ১১ শতাংশ।
একই সময়ে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনের হার ১০৯ দশমিক ২১।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
চলতি অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭২ হাজার ৫৯০ কোটি টাকা।
নাসিরউদ্দীন আহমেদ বলেন, "প্রথম ছয়মাসে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ৭২০ কোটি ২০ লাখ টাকা। আদায় হয়েছে ৩৩ হাজার ৫৪৯ কোটি ৭৪ লাখ টাকা।"
"রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং আমরা আশা করছি অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় হবে", বলেন তিনি।
তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম ছয়মাসে রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে আয়কর থেকে।
এ খাতে ৭ হাজার ২৪৩ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮ হাজার ২০ কোটি ৫০ লাখ টাকা। প্রবৃদ্ধি ৩৪ শতাংশ এবং লক্ষ্যমাত্রা অর্জনের হার ১১০ দশমিক ৭৩।
এর পরেই ৩০ দশমিক শুন্য ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) থেকে।
এ খাতে ১১ হাজার ৩০৩ কোটি ৩৩ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে মূসক আদায় হয়েছে ১২ হাজার ৬২৭ কোটি ১৭ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ১১১ দশমিক ৭১।
রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে আমদানি ও রপ্তানি খাত। এ খাতে প্রবৃদ্ধির হার ২০ দশমিক ৬৮।
আমদানি ও রপ্তানি খাত থেকে ১১ হাজার ৯৩৯ কোটি ৮৭ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১২ হাজার ৬৯১ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ১০৬ দশমিক ২৯।
অন্যান্য কর আদায় খাতে ১৪ দশমিক ৩৮ শতাংশ প্রবৃদ্ধি এবং ৯০ দশমিক ২০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে আয়কর অধ্যাদেশ ও ভ্যাট আইনকে যুগোপযোগী করার কাজ শুরু হয়েছে। মতামত সংগ্রহের জন্য এ আইনের খসড়া দুটিকে রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
আগামী জানুয়ারির মধ্যে এ আইন দুটি চুড়ান্ত করা হবে বলে জানান নাসিরউদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেয়ারবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া এবং শেয়ারবাজার থেকে আয়ের ওপর কর আরোপ করার কারণে বাজারে উত্থান পতন হচ্ছে কী না?
এর জবাবে এনবিআর সদস্য (আয়কর নীতি) আমিনুর রহমান বলেন, "শেয়ারবাজারে কালো টাকা সাদা করার প্রভাব পড়েছে বলে আমার মনে হয় না। কারণ, চলতি অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়নি।"
শেয়ারবাজারের আয়ের ওপর আরোপ করার কোনো প্রভাব বাজারে পড়েছে কী না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা ৬৫ শতাংশ। ব্যক্তি বিনিয়োগকারী ৩৫ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আয়ের ওপর কর আরোপ করা হয়েছে। এতে বাজারে সমস্যা হওয়ার কথা নয়।
শেয়ারবাজারের সা
bdnews24