২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচকের ওঠানামা

সপ্তাহের দ্বিতীয় দিনের লেনেদেনে সূচকের ওঠানামা প্রত্যক্ষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 07:30 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের দ্বিতীয় দিনের লেনেদেনে সূচকের ওঠানামা প্রত্যক্ষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। লেনদেন শুরুর পাঁচ মিনিটের মধ্যে ডিএসই'র মূল্যসূচক বাড়ে ২০ পয়েন্ট। পরবর্তী ২০ মিনিটে তা ৫০ পয়েন্ট নেমে আসে। বেলা ১টা নয় মিনিটে মূল্যসূচক ছিলো ৭৫৯৬ পয়েন্ট যা রোববারের চেয়ে ২৩ পয়েন্ট বেশি। এ সময় পর্যন্ত সর্বোচ্চ সূচক ওঠে বেলা ১২টায় যা ছিলো ৭৬১৯ পয়েন্ট। ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয় ছয়শ ১১ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া দুশ ৫৪ প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বাড়ে একশ ৩৩টির, কমে একশ ১২টির। দাম অপরিবর্তিত ছিলো নয়টির। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একই সময়ে মূল্যসূচক দিন শুরুর তুলনায় একশ আট পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪ হাজার চার পয়েন্ট। লেনদেন হয় মোট ৭২ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া একশ ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বাড়ে ৯৪টির, কমে ৮০টির। দাম অপরিবর্তিত ছিলো দুইটির। বিডিনিউজ টোয়েীন্টফোর ডটকম/এএএম/পিডি/১৩৩০ ঘ.