২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী

সপ্তাহ শুরুর দিনে ঢাকার পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 07:04 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহ শুরুর দিনে ঢাকার পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম। দুই সপ্তাহ আগের ব্যাপক দরপতনের পর গত সপ্তাহ থেকে বাজার চাঙা হওয়ার প্রবণতা দেখা যায়। একই গতি দেখা যায় রোববারও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল ১১টা থেকেই সাধারণ সূচক বাড়তে থাকে। দুপুর ১২টা ৫৪ মিনিটে সাধারণ সূচক ১২৫ পয়েন্ট বেড়ে৭৫১০ দশমিক ৯৮ এ দাঁড়িয়েছে। ওই সময় পর্যন্ত ৫১৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ৫৪টির এবং বাকি ৭টির দাম অপরিবর্তিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৩০৪ ঘ.