২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অস্ত্রশিল্পে ব্যয় কমালে দরিদ্রদের উপকার হতো'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাজার হাজার কোটি ডলারের অস্ত্রশিল্পের ব্যয় কমালে উন্নয়নশীল দেশের কোটি কোটি দরিদ্র মানুষ উপকৃত হতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 05:39 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাজার হাজার কোটি ডলারের অস্ত্রশিল্পের ব্যয় কমালে উন্নয়নশীল দেশের কোটি কোটি দরিদ্র মানুষ উপকৃত হতো। অস্ত্রশিল্পের অব্যাহত বিকাশকে মানবতার প্রতি নিষ্ঠুর অবিচার হিসেবে অভিহিত করেন তিনি। বৃহস্পতিবার লন্ডনে অক্সফোর্ড ইউনিয়নে 'বিশ্ব শান্তি' বিষয়ে বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রী বলেন, "এই ধ্বংসাত্মক শিল্পের আকার ও ব্যয় সামান্য কমানো হলেও উন্নয়নশীল দেশগুলোতে নিতান্ত দারিদ্র্র্যের মধ্যে বসবাসরত কোটি কোটি মানুষ উপকৃত হতো।" "অস্ত্রের পেছনে আমরা যত বেশি ব্যয় করব দারিদ্র্য বিমোচন, মানব সম্পদ উন্নয়ন ও দরিদ্রদের মতায়নের জন্য আমাদের সামর্থ ততই কমে যাবে," বলেন প্রধানমন্ত্রী। অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টি সদস্য এবং শিক্ষার্থীরা অক্সফোর্ড ইউনিয়নের এই অনুষ্ঠানে যোগ দেন। গত দশকগুলোতে ব্রিটেনের কয়েকজন প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট এ ফোরামে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী বলেন, মারণাস্ত্র শিল্পের অব্যাহত বিকাশ মানবতার প্রতি নিষ্ঠুর অবিচার, যা সারাবিশ্বে সহিংসতা ও সন্ত্রাসকে উস্কে দিচ্ছে। "গণবিধ্বংসী অস্ত্রের বিশাল মজুদ সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।" তিনি বলেন, সব আন্তর্জাতিক সংস্থায় ন্যয়ের পক্ষে দৃঢ় অবস্থান এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক সেনা প্রেরণকারী দেশ হিসেবে অনন্য ভূমিকা পালনের মাধ্যমে বিশ্ব শান্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। তিনি জানান, বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে ২৪টি দেশের ৩২টি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ৯৭ হাজার সেনা পাঠিয়েছে। এই সময়ে বাংলাদেশ তার ৯২ জন সাহসী সেনাকে হারিয়েছে। প্রধানমন্ত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন শান্তি ও সুবিচার অঙ্গাঙ্গিভাবে জড়িত। "সুবিচারপূর্ণ পরিবেশেই শান্তি থাকে। আর যেখানে সুবিচার নেই সেখানে শান্তিও নেই।" "অবিচার এমন সব কাজের সঙ্গে সম্পর্কিত যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৃহীত মূল্যবোধ ও আইন-কানুনের পরিপন্থী," বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার উদাহরণ হিসেবে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সম্পন্ন, স্বচ্ছ প্রক্রিয়ায় ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণ এবং ১৯৯৭ সালে যুগান্তকারী পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদনের কথা উল্লে