পঞ্চগড়, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিনদিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কাজ আবার শুরু হয়েছে।
ভারতীয় শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করায় বন্দরের এই অচলাবস্থা কাটলো।
বৃহস্পতিবার বিকাল থেকে পণ্য আমদানি-রপ্তানির কাজ আবার পুরোদমে শুরু হয়েছে।
বাংলাবান্ধা বন্দরের বিপরীতে সীমান্তের জিরো পয়েন্টে নেপালি পণ্য ট্রাকে ওঠানোর নামানোর দাবিতে সোমবার থেকে ওপারের ভারতের ফুলবাড়ি স্থলবন্দরের শ্রমিকরা ধর্মঘট ডাকে।
বন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা জানান, ধর্মঘট নিরসনে মঙ্গলবার থেকে ফুলবাড়ি কাস্টমসের সুপারিনটেডেন্ট শান্তনু চ্যাটার্জি, নেপালের কাঁকরভিটা ওয়্যারহাউসের ব্যবস্থাপক শিবাকোটিসহ সংশ্লি
bdnews24